1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

বরগুনার গৌরিচন্নায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার। “

  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪৫ জন দেখেছেন

“বরগুনার গৌরিচন্নায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার। “

“প্রফেসর মোঃ সাকির হাওলাদার, স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ “
বরগুনার গৌরীচন্নায়  খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার।

বরগুনার বড় গৌরিচন্নায়  নিখোঁজের পর খাল থেকে শামীম (৪৫ ) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত তার মাথা উদ্ধার করা যায়নি।

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার  গৌরীচন্না বাজার ব্রীজ -সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামীম বরগুনা সদর উপজেলার বড় গৌরীচন্না এলাকার বাসিন্দা মোঃ  মোনসের আলী ব্যাপারীর বড়  ছেলে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, নিহত শামীম বরগুনা সদর উপজেলার স্থানীয় গৌরীচন্না বাজারে গরু ও  হাস-মুরগির ব্যবসাসহ বিভিন্ন এলাকায় জমি কেনাবেচার কাজ করতেন। এ ছাড়া, মানুষের কাছে তার টাকাপয়সা লেনদেনও ছিল। রোববার সন্ধ্যার দিকে শামীম তার বাসা থেকে বের হয়ে বাজারে যান। এরপর রাত ১১টার পরেও শামীম বাসায় ফিরে না গেলে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পরেন। পরে অন্য স্বজনদের বিষয়টি জানিয়ে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোথাও আর শামিমের সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে সকালে শামীমের ছোটভাই গৌরীচন্না বাজারে যান। সেখানে বিভিন্ন মানুষের কাছে বড় ভাইয়ের খোঁজ জানতে চাইলে রাতে বাজার-সংলগ্ন ব্রিজের পাশে গাছের ওপরে বসে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখেছেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা। পরে ওই জায়গায় গিয়ে রক্তের দাগ দেখতে পান তিনি। এ ছাড়া, আশপাশে খোঁজাখুঁজি করলে শামীমের একটি জুতাও পড়ে থাকতে দেখেন শামীমের ছোট ভাই। পরে বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় খালের কচুরিপানার ভেতর থেকে শামীমের মাথা বিহীন মরদেহ উদ্ধার করেন।

নিহত শামীমের ছোট ভাই সোহেল বলেন, রোববার দিবাগত রাত ৩টার দিকে আমি খবর পেয়েছি বড় ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইলে তারা বলেন, রাতে ব্রিজের পাশে গাছের ওপরে বসে থাকতে দেখেছেন। তাদের কথা অনুযায়ী ওই জায়গায় গিয়ে রক্তের দাগ দেখে সন্দেহ হলে আমরা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে খাল থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে।

বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, বরগুনা সদর থানা-পুলিশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমদের ডুবুরি দল না থাকায় পটুয়াখালী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে এর মধ্যেই স্থানীয়দের সহযোগিতায় মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়েছি গৌরীচন্না এলাকায় শামীম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাওয়া যাচ্ছে না। রক্তসহ বিভিন্ন ধরনের আলামত রয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে ব্রিজে-সংলগ্ন এলাকায় রক্তের দাগ এবং জুতা পড়ে থাকাসহ কিছু আলামত দেখতে পেয়েছি। পড়ে থাকা জুতাটি শামীমের তা তার পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতি করে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় খালের ভেতরে কচুরিপানার মধ্যে থেকে শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। শামীমের বাবা তার ছেলের মরদেহ শনাক্ত করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি মাথাটি উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

##

“প্রফেসর মোঃ সাকির হাওলাদার,
স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ ।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির