1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“জুলাই গণঅভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।”

  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন

“জুলাই গণঅভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।”

সদর উপজেলার দুর্দান্ত জয়, স্টেডিয়ামে ক্রীড়া ও সম্প্রীতির মিলনমেলা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছিতে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত ও উৎসবমুখর এক প্রীতি ফুটবল ম্যাচ। খাগড়াছি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই আয়োজন যেন শুধু খেলাধুলাই নয়, বরং জেলার মানুষের মধ্যে সম্প্রীতি, বন্ধন ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়ার এক অনন্য দৃষ্টান্ত।

রবিবার (২৭ জুলাই) বিকালে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে বসে এই জমজমাট প্রীতি ম্যাচের আসর। স্টেডিয়ামজুড়ে তখন দর্শনার্থীদের উচ্ছ্বাস, করতালি ও খেলোয়াড়দের মাঠ দাপানো পারফরম্যান্সে জমে ওঠে প্রাণের মেলা।

চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর, দারুণ প্রতিদ্বন্দ্বিতা পানছড়ির

দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট পড়ে খাগড়াছড়ি সদর উপজেলার মাথায়। তারা ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে পানছড়ি উপজেলা ফুটবল একাদশকে। খেলার শুরু থেকেই সদর একাদশ তাদের গতি, টেকনিক ও সমন্বয়ের দক্ষতা দেখিয়ে ম্যাচে প্রভাব বিস্তার করে। দুই অর্ধেই তারা একটি করে গোল করে, যা ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই রেখে দেয়।

উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধনী ভাষণে তিনি বলেন—“জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তরুণ সমাজকে এর চেতনায় অনুপ্রাণিত করতে খেলাধুলার মাধ্যমে আমরা একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চাই।”

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম,পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা,রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর কাজী মোস্তফা আরেফিন,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা ক্রীড়া অফিসার হারুণ অর রশিদ,জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম,জেলা পরিষদের অন্যান্য সদস্য এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

লটারি ড্র ও পুরস্কার বিতরণ ছিল বাড়তি আনন্দ

খেলা শেষে অনুষ্ঠিত হয় লটারি ড্র, যা উপস্থিত দর্শকদের মধ্যে তৈরি করে বাড়তি আগ্রহ ও আনন্দের আবহ। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

এই প্রীতি ফুটবল ম্যাচ যেন শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং পাহাড়ের মানুষের একতা, সম্প্রীতি ও গণচেতনাকে নতুন করে জাগিয়ে তোলার একটি সাহসী প্রয়াস। খাগড়াছড়ির মাঠজুড়ে এই দিনটি ইতিহাস হয়ে থাকবে—যেখানে ক্রীড়ার ভাষায় উদযাপিত হলো গণঅভ্যুত্থানের চেতনাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির