“দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে শিবচরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত”
“সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :”
দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং সমাজে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার ( ১০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর উপজেলার মনাকাটা সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর। অনুষ্ঠান ব্যবস্থাপনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শিবচর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এম. ইবনে মিজান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মো. আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক।
অনুষ্ঠানে উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।পরে তাদের মধ্যে থেকে সেরাদের পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলা এবং ন্যায়-নীতি ও সততার চর্চা বৃদ্ধির উদ্দেশ্যে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলবে এবং একটি সুশাসনভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply