1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

“প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন”
“হামিদুল হক মার্সাল
রামু প্রতিনিধি”

আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কক্সবাজার আগমনকে কেন্দ্র করে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ছৈয়দ আলম। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মায়মুনুল হক মামুন। এ সময় ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৩ জুনের কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরকে সফল ও সুশৃঙ্খল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
বক্তারা আরও বলেন, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভা ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এ লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক সমন্বয়, যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর সফল ও ফলপ্রসূ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির