1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৫১ জন দেখেছেন

“মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ”

“মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি- হারুন রশীদ শেখ”

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন)  বিকাল ৫টা ৩০ মিনিটে জেলা ডিবির এসআই রাশেদ মুন্সী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে টংগীবাড়ী ও উপজেলার  হাসাইল এলাকায় অভিযান চালান। এসময় মনির হালদারের বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে ১. রাসেল আকন্দ, ৩১, পিতা- রাজ্জাক আকন্দ ও ২. লিটু খান, ৬৫, পিতা- মৃত নুর মোহাম্মদ খান, উভয় সাং- মূলচর, থানা ও জেলা- মুন্সীগঞ্জকে ৪০০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১০টার দিকে  টংগীবাড়ী থানাধীন মূলচর এলাকায় অভিযান চালিয়ে সজিব খানের মুদি দোকানের সামনে থেকে মনির হোসেন, (৪৫) পিতা- মৃত ডা. শামসুদ্দিন, সাং- মেঘা, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী, বর্তমান ঠিকানা- পার্কভিউ এপার্টমেন্ট, সাহেবপাড়া, সাইনবোর্ড, ডিএমপি, ঢাকাকে ১৪০০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির