1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

লালপুরে কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানঃ দুই ব্যক্তিকে জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯০ জন দেখেছেন

“লালপুরে কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানঃ দুই ব্যক্তিকে জরিমানা”

“লালপুর (নাটোর) প্রতিনিধি:”
নাটোরের লালপুর উপজেলার কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে পুকুর খননের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুড়দুড়িয়া ইউনিয়নের ওমরপুর গ্রামে শ্রেণিভুক্ত ধানী জমি থেকে পুকুর খননের অভিযোগের প্রেক্ষিতে মোঃ সাইফুল ইসলাম (৫২)-কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

একই দিনে ঈশ্বরদী ইউনিয়নের শিবপুর এলাকায় একই অপরাধে উজ্জ্বল আহমেদ (৩৫)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ ও বাংলাদেশ আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষা এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির