1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ধুনটে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫ মাদক কারবারি”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮৫ জন দেখেছেন

“ধুনটে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫ মাদক কারবারি”
‎
“আশেকে এলাহী‎ শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি বগুড়া:”
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৪৮ গ্রাম বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
‎পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন ২০২৬) রাতে উপজেলার সোনাহাটা বাজার ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জোড়গাছা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে ধুনট বাজারের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সাতবেকী বটতলা এলাকায় অবস্থান নেন।
‎রাত পৌনে ৯টার দিকে একটি অটোরিকশায় থাকা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। এ সময় মিজানুর রহমান (৩৫)-এর কাছ থেকে ৫০ পিস, সোহাগ সরকার (৩২)-এর কাছ থেকে ৪০ পিস এবং সোহাগ মিয়া (২৮)-এর কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১১০ পিস ট্যাবলেটের ওজন ছিল প্রায় ৪৪ গ্রাম।
‎পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে উপজেলার ছোট চাপড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে ইমরুল কায়েস (২৮) ও সাইফুল ইসলাম (৪৫)-কে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে যথাক্রমে ৮ পিস ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন – মিজানুর রহমান, সোহাগ সরকার, সোহাগ মিয়া, ইমরুল কায়েস এবং সাইফুল ইসলাম। তাদের সবার বাড়ি ধুনট ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায়।
‎পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের মধ্যে ৮ পিস নমুনা হিসেবে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করে সিলগালা করা হয়েছে। বাকি আলামত জব্দ তালিকাভুক্ত করে থানার মালখানায় জমা রাখা হয়েছে।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে নিজেদের সেবনের পাশাপাশি বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছিল। উদ্ধারকৃত মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
‎                                          ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পালানোর সময় পড়ে গিয়ে দুই আসামি সামান্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
‎এদিকে পুলিশের এ সফল অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল মনে করছে, নিয়মিত ও জোরদার মাদকবিরোধী অভিযান পরিচালিত হলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে। স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
‎উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন নেশাজাতীয় ওষুধের অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের অপরাধ দমনে বিশেষ নজরদারি জোরদার করেছে। পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির