1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঘোড়াঘাটে সাব্বির( ৭) নামে গভীর পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু।”

  • আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৪৭ জন দেখেছেন

“ঘোড়াঘাটে সাব্বির( ৭) নামে গভীর পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু।”
“মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:” দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া (আদর্শগ্রাম) এলাকায় পুকুরের পানিতে ডুবে সাব্বির(০৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা।

 

নিহত সাব্বির স্থানীয় মিনহাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুফাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি জামের গাছের নিচে জাম কুড়াতে ও গোসলের উদ্দেশ্যে যায় সাব্বির । গাছটি একটি গভীর পুকুরের পাড় ঘেঁষে অবস্থান করায় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে থাকা মাটিতে পা পিছলে তারা দুজনই পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে সাব্বিরের ফুফাতো বোনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সাব্বিরকে পানির নিচ থেকে তুলে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

এক মুহূর্তের আনন্দ যে এমন শোকে পরিণত হবে, তা কল্পনাও করতে পারেনি পরিবার। শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

 

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরিকল্পিতভাবে গভীর পুকুর খননের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এসব পুকুর খনন করায় শিশু ও সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে তারা দাবি করেন ।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির