“প্রধানমন্ত্রীর আগমনে রামুতে বিএনপির স্বাগত মিছিল”
“হামিদুল হক মার্সাল
রামু প্রতিনিধি”
প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের আগমন উপলক্ষে কক্সবাজারের রামুতে বিএনপির উদ্যেগে স্বাগত মিছিল অনুষ্টিত হয়েছে।
১১ জুন বৃহস্পতিবার বিকেলে রামু চৌমুহনীস্হ দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যেগে একটি মিছিল বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে এক সমাবেশ অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্যে রাখেন শেখ আবদুল্রাহ, জাবেদ ইকবাল,বিএনপি নেতা এস,এম,ফরিদুল আলম,লিয়াকত আলী খান, গোলাম কবির সওঃ, রামু প্রেস ক্লাব সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, আবদুর রহিম,ফয়সাল কাদের, আবদুল আলিম,ছৈয়দ আলম, আলহাজ্ব মহিব্বুল্লাহ, মুসলেহ উদ্দীন,ডাঃ ইব্রাহীম বাবুল, রাশদ সিকদার, মনজুর আলম, সাইমুম ইসলাম শাহীন,
অপরদিকে সকালে উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম ও সদস্য সচিব তৌহিদুল ইসলামের নেতৃত্বে যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যেগে অপর একটি স্বাগত মিছিল অনুষ্টিত হয়।
আগামী ১৩ জুন শনিবার প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান কক্সবাজার সফরে আসবেন,
তিনি শহীদ জিয়ার স্হৃতি বিজড়িত কক্সবাজার সদরের পিএমখালীস্হ পাতলী খাল পুনঃ খনন ও পেকুয়া ও চকরিয়ায় নবগঠিত উপজেলা ও পৌরসভা উদ্ভোধনের করবেন।
কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎসজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন দীর্ঘ সময় পর মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান কক্সবাজার আসছেন,
তাঁকে বরণে কক্সবাজার বাসী সকল প্রস্তুতি গ্রহন করছেন।
Leave a Reply