“করিমগঞ্জে স্টার্টআপ বিজ্ঞান মেলা, ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্টে মুগ্ধ অতিথিরা।”
“আরিফুল ইসলাম রিফাত
উপজেলা প্রতিনিধি, করিমগঞ্জ- তাড়াইল , কিশোরগঞ্জ।”
“বিজ্ঞানমনস্ক জাতি গঠনে আর উদ্যোক্তা তৈরিতে স্কুল পর্যায় থেকেই শুরু হয়েছে কাজ। কিশোরগঞ্জের করিমগঞ্জে হয়ে গেল ‘স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’। উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠান হয়
যেখানে ক্ষুদে বিজ্ঞানীরা তুলে ধরেছে তাদের চমকপ্রদ সব আবিষ্কার।”
চারপাশে ক্ষুদে বিজ্ঞানীদের স্টল, আর স্টলে স্টলে নতুন আইডিয়ার ছড়াছড়ি। কেউ বানিয়েছে স্মার্ট কৃষি যন্ত্র, কেউবা পরিবেশবান্ধব বিদ্যুৎ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এই বিজ্ঞান মেলায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। ‘স্মার্ট কৃষি’, ‘নবায়নযোগ্য জ্বালানি’, ‘বর্জ্য ব্যবস্থাপনা’ ও ‘ডিজিটাল বাংলাদেশ’ – এই চার ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রদর্শন করে তাদের উদ্ভাবনী প্রকল্প। ক্ষুদে বিজ্ঞানীদের নতুন চিন্তা আর প্রযুক্তির ব্যবহার দেখে মুগ্ধ হন আগত অতিথি ও অভিভাবকেরা।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন,আলামিন কবির, (সহকারী কমিশনার ভূমি)। উপজেলা একাডেমি সুপার ভাইজার শামীমা সুলতানা, আরও উপস্থিত ছিলেন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার, মো: রুহুল আমিন (সভাপতি ইসলামী যুব আন্দোলন করিমগঞ্জ উপজেলা শাখা) এছাড়াও স্থানীয় নেতৃবৃন্ধ, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
“দিনশেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। সভাপতি, উম্মে মুসলিমা [উপজেলা নির্বাহী অফিসার তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
Leave a Reply