1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

লালপুরে অবৈধভাবে আবাদি জমির টপ সয়েল কর্তন: ইটভাটা মালিকসহ গ্রেফতার-২,ভেকু ও ট্রাক্টর জব্দ”

  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

“লালপুরে অবৈধভাবে আবাদি জমির টপ সয়েল কর্তন: ইটভাটা মালিকসহ গ্রেফতার-২,ভেকু ও ট্রাক্টর জব্দ”

“লালপুর(নাটোর)প্রতিনিধি:”

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে আবাদি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রির অভিযোগে এক ইটভাটা মালিক ও এক ভেকু চালককে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (ভেকু) ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ তারিখ রাতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-৪ নাইট ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং লালপুর ইউনিয়নের মঞ্জিলপুকুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, স্থানীয় নাজিরুল রহমানের কৃষিজমি থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে উত্তোলন করা হচ্ছে।

অভিযানকালে ১৪ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ঘটনাস্থল থেকে BBR ইটভাটার মালিক মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা-মাওলা বক্স, গ্রাম-মোমিনপুর এবং ভেকু চালক মোঃ মেহের আলী (৪০), পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম-মাধবপুর, উভয় থানা-লালপুর, জেলা-নাটোরকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা আরও ২ থেকে ৩ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে একটি সচল এক্সকেভেটর (ভেকু) এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত মাটি বোঝাই একটি ট্রাক্টর উদ্ধার করে জব্দ করে।

এ বিষয়ে লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সচেতন মহল কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির