1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

টঙ্গীবাড়ীতে ডাকাতির চেষ্টা ব্যর্থ, ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা; ফেলে গেল মোটরসাইকেল”

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

“টঙ্গীবাড়ীতে ডাকাতির চেষ্টা ব্যর্থ, ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা; ফেলে গেল মোটরসাইকেল”

“হারুন রশিদ শেখ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি”

মুন্সীগঞ্জের টঙ্গীবাুড়ী উপজেলায় ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশ করে স্থানীয়দের ধাওয়ার মুখে পালিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পালানোর সময় তারা ঘটনাস্থলে ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে যায়।
সোমবার (১৫ জুন) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার নয়াকান্দি গ্রামের শাহ আলম সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের চেষ্টা করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা একটি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে যায়।
পরে স্থানীয়রা মোটরসাইকেলটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হলে এ ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির