1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

সুন্দরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান”

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান”
“শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ,গাইবান্ধা সংবাদদাতাঃ” তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সামাজিক সংগঠন মানবতার দিশারী’র আয়োজনে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন শেষে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে আয়োজনবৃন্দ।

মানবতার দিশারী সংগঠনের ডাকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার সচেতন মহল, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ শাখার সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, সদস্য সচিব সাগীর খান, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুলের পরিচালক আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম , শিক্ষার্থী আমানুল্লাহ আমান, মানবতার দিশারী সংগঠনের দপ্তর সম্পাদক সাদিক সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একটি সুস্থ, নিরাপদ ও উন্নত সমাজ গঠনের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোরভাবে মাদক কারবারীকে দমন করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও প্রয়োজন রয়েছে বলে তারা জানান।

তারা আরো বলেন, বামনডাঙ্গা সহ পুরো উপজেলায় মাদকের ভয়াল থাবা এমনভাবে ছড়িয়ে পড়েছে এখনি তাদের দমন করা না হলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে। এজন্য প্রশাসনকে কঠোর হতে হবে পাশাপাশি যুবসমাজকে এগিয়ে আসতে হবে। সুন্দরগঞ্জের মাটি থেকে মাদক নির্মূলে প্রয়োজন আরো কঠোর কর্মসূচি গ্ৰহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির