“মির্জাগঞ্জে বিষমুক্ত আম বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন খান “মজনু”
“প্রফেসর মোঃ সাকির হাওলাদার, স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ।”
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে
আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে দ্বিতীয়বারের মতো নিজের উৎপাদিত বিষমুক্ত আম বিতরণ করলেন মির্জাগঞ্জ উপজেলার ৫নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন খান মজনু।
তার সার্বিক তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জনাব মোঃ বাপ্পি খান ও মোঃ হোসাইন খান। নিজে রোপণ করা গাছের তরতাজা আম শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের মাঝে সুষমভাবে বণ্টন করা হয়। বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
*যেসব প্রতিষ্ঠানে আম বিতরণ করা হয়:*
– *মকুমা জামিয়াতুস সাহাবা নুরানী ও হাফিজি মাদ্রাসা*: শিক্ষার্থী ৬৫ জন, শিক্ষক ৪ জন
– *মেলকারবাড়ি বাঁধঘাট জামে মসজিদ ও দারুল উলুম নূরানী মাদ্রাসা*: শিক্ষার্থী ৭০ জন, শিক্ষক ৫ জন
– *পশ্চিম কাঁকড়াবুনিয়া মোহেব্বিয়া ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানা, হেফজ+সাধারণ শাখা*: শিক্ষার্থী ৫৫ জন, শিক্ষক ৪ জন
আম বিতরণ শেষে উপস্থিত সকলে মোজাম্মেল হোসেন খান মজনুর জন্য দোয়া করেন। তারা বলেন, “৫নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে তিনিই উপযুক্ত। আমরা তার হাতেই অত্র ইউনিয়নের দায়িত্ব তুলে দিতে চাই।”
মজনু খান বলেন, “আলহামদুলিল্লাহ। নিজ বাগানের ফল মানুষকে খাওয়ানোর মাঝে যে আনন্দ, তা অতুলনীয়। আল্লাহ যেন আমাদের এই ছোট আমলটুকু কবুল করেন। সকলের কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই। আমিন।”
Leave a Reply