1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঘোড়াঘাট উপজেলা আমিন কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ।”

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

“ঘোড়াঘাট উপজেলা আমিন কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ।”

“মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।”

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা আমিন কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক মেয়াদি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার সকালে উপজেলার ওসমানপুর টিএন্ডটি মোড়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো.ফিরোজ আহমেদ। নির্বাচনে সংগঠনের ৩৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা আমিন কল্যাণ সমিতির আহবায়ক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকা মো. আনছার আলী মন্ডল এবং ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আলাউদ্দিন মণ্ডল ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. সাজেদুল ইসলাম সাজু ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমদাদুল হক মিলন পেয়েছেন ১৭ ভোট।

এছাড়া কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. মুক্তার হোসেন, প্রচার সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে শামীম ইসলাম।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির