1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

জুলাইযোদ্ধার মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ মন্তব্য পবিপ্রবি শিক্ষক মাহবুবুর রহমানের “

  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন

“জুলাইযোদ্ধার মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ মন্তব্য পবিপ্রবি শিক্ষক মাহবুবুর রহমানের “

“মোফাসেরুল হক তন্ময় ( বিশেষ প্রতিনিধি) :”

রাজধানীতে ট্রাকচাপায় নিহত এক জুলাই আন্দোলনের কর্মীর মৃত্যুর সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ মন্তব্য করে স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান।

মন্তব্য করা শিক্ষক হলেন পবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সিএসআইটি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। যিনি বিগত সরকারের আমলে আওয়ামীলীগের প্রত্যক্ষ সুবিধাভোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে। এমনকি তিনি বিগত সরকারের  আমলে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের জুনিয়র শিক্ষকদের মধ্যে বেশ প্রভাবশালী ছিলেন বলে জানা যায়।

সোমবার (১৬ জুন) একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পোস্টে জুলাই আন্দোলনের কর্মী আবু জোবায়েরের মৃত্যুর সংবাদ প্রকাশিত হলে সেখানে সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমানের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে “আলহামদুলিল্লাহ” মন্তব্য করা হয়েছে বলে স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে কয়েকজন ব্যবহারকারী মন্তব্যটির নিন্দা জানান।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একজন শিক্ষকের কাছ থেকে এমন মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তাকে আওয়ামী লীগ ও হাসিনা বন্দনায় মেতে থাকতে দেখা যায়। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে মীর-জাফরের চেয়েও নিকৃষ্ট বলে মন্তব্য করেন।

এছাড়া এই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তার অনুষদের শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান করায় হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। রাজনৈতিক মতাদর্শ না মেলায় ও আওয়ামীলীগের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লিখলে পরীক্ষার খাতায় নাম্বার কমিয়ে দেওয়ার হুমকি দেওয়ার ও অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।

তবে এ বিষয়ে সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির