“কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেক্স সেবা বিষয়ক সচেতনতা সভা।”
“মোঃ সাকির হাওলাদার স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ।”
বরগুনা জেলার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে অতি প্রাচীন বিদ্যাপীঠ কদভানু বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ বিষয়ক জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সার্ভিস ডেক্সে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউর বিষয়ক প্রশিক্ষণের আওতায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেক্স সেবা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চান্দখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মোঃ তানভীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদভানু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা শামীমা নাসরিন, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফজলুল হক (বিএস সি), বেতাগী মহিলা কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমান, জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা বদরুন নেছা, সহ এলাকার রাজনৈতিক ব্যাক্তিবর্গ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাইফুজ্জামান ।
Leave a Reply