1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

লালপুরে জুয়া বিরোধী অভিযানে আটক ২, নগদ টাকা ও তাস জব্দ”

  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

“লালপুরে জুয়া বিরোধী অভিযানে আটক ২, নগদ টাকা ও তাস জব্দ”
“লালপুর(নাটোর)প্রতিনিধি:” নাটোরের লালপুর থানার জুয়া বিরোধী অভিযানে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার উপকরণ ও নগদ ২ হাজার ২৫৫ টাকা জব্দ করা হয়। এছাড়া পলাতক ৬ জনসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আসাদুজ্জামান ওরফে টিটনের বাড়ির সামনে ইট বিছানো রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) খোন্দকার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাত অর্থাৎ বুধবার (১৭ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে রামকৃষ্ণপুর গ্রামের মোঃ মুন্না রহমান (২৫) ও মোঃ শরিফুল ইসলাম (১৯) নামে দুইজনকে আটক করে। এ সময় আরও ৬ জন অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।

অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ২ হাজার ২৫৫ টাকা, একটি তাসের সেট (প্লেয়িং কার্ড) এবং একটি প্লাস্টিকের মাদুর জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ায় থানার হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, আটক দুই আসামি ও পলাতক আসামিরা প্রকাশ্যে টাকা ও তাস দিয়ে জুয়া খেলছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ২০।

লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে আসামীদের জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির