1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঘোড়াঘাট পৌর এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাই চেষ্টা কালে জনতার হাতে আটক ৩ ।”

  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

“ঘোড়াঘাট পৌর এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাই চেষ্টা কালে জনতার হাতে আটক ৩ ।”

“মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট ( দিনাজপুর)প্রতিনিধি।”

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরশহরের আজাদ মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার পশ্চিম দামুদরপুর এলাকার সুরুজ্জামান (৫৪), বোয়ালী এলাকার শাহাজাহান ফিরোজ (৫২) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীপুর এলাকার শাকিল হোসেন (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রহমতুল্লাহ নামের এক ধান ব্যবসায়ী স্থানীয় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে পাঁচ ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় সিএনজি চালক তাঁকে ডেকে কথা বলার চেষ্টা করলে তিনি কাছে যান। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাঁর পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

রহমতুল্লাহ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে সিএনজিসহ তিনজনকে আটক করেন। তবে সিএনজি চালকসহ আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সিএনজিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ পাঁচজনকে আসামি করে থানায় ছিনতাইচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালত প্রেরণ করা হবে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির