1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

লালপুরে কৃষককে পাওয়ার ট্রিলার প্রদান করলেন ব্র্যাক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

“লালপুরে কৃষককে পাওয়ার ট্রিলার প্রদান করলেন ব্র্যাক”
“লালপুর(নাটোর)প্রতিনিধি”
কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে নাটোরের লালপুরে একজন কৃষককে পাওয়ার ট্রিলার প্রদান করা হয়েছে।
বুধবার ( ১৭ জুন) বিলমাড়ীয়াস্থ অফিস চত্বরে বড়বাদকয়া গ্রামের কৃষক মোছা. মালেকা খাতুনকে পাওয়ার ট্রিলার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক (নাটোর) মো. হাসিবুল ইসলাম, এরিয়া ম্যানেজার (এমএফ-দাবি) মো. শাহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার (এমএফ-দাবি) মোছা. নাজমা খাতুন, এরিয়া ম্যানেজার (এমএফ-প্রগতি) মো. তুহিনুল আলম এবং বিলমাড়িয়া শাখার ব্যবস্থাপক বুদ্ধদেব দাস।

ব্র্যাকের জেলা সমন্বয়ক (নাটোর) মো. হাসিবুল ইসলাম জানায়, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী কৃষক নিজের জমি চাষাবাদের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকদের কৃষিকাজে সহায়তা করতে পারবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

কৃষক মালেকা খাতুন বলেন, কৃষি যান্ত্রিকীকরণ বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। ব্র্যাকের এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে, সময় সাশ্রয় করতে এবং কৃষিকে আরও লাভজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির