“মনোহরদী উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন”
“আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নরসিংদী জেলার আওতাধীন মনোহরদী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আক্তার হোসেন সোহেল। সিনিয়র আহ্বায়ক করা হয়েছে মাসুদুর রহমান আলমগীরকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব আলম এবং সিনিয়র সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইমতিয়াজ আহমেদ সুমনকে।
এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানী মীর পারভেজ ও মাহমুদুল হাসান হীরা। এদিকে সদস্য পদে দায়িত্ব পেয়েছেন মোঃ আতিকুল, রফিকুল ইসলাম কাজল, মোঃ রোবেল মিয়া, সিয়াম খান, সবুজ মিয়া, শাহাদাত হোসেন ভূইয়া, রাকিব রাজ, সাজেদা আক্তার, মোর্শেদা আক্তার, রেখা আক্তার, আরিফুল ইসলাম, মোঃ সানি, মো. রনি মৃধা, বিল্লাহ রাজ, মোঃ সবুজ হোসেন, মোঃ সারোয়ার, জাহিদুল ইসলাম, আরমান মিয়া, রাজিব মিয়া, খোদেজা আক্তার, মো. শরীফ এবং সৈয়দ এম জুবায়ের।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মনোহরদী উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সফলতা ও দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতা কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।
Leave a Reply