1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ধুনটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৮ জন দেখেছেন

“ধুনটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক”

“আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি”

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার গোসাইবাড়ি ফকিরপাড়া এলাকার রেফাজ উদ্দিনের ছেলে ও একাধিক মামলার আসামি সুজন আকন্দ (৩৬) এবং একই এলাকার ভুতবাড়ী গ্রামের জয়নাল মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) রাতে উপজেলার গোসাইবাড়ি এলাকায় সুজন আকন্দের বাড়ির পাশের ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করতেন। এমনকি মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির