“সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে সেমিনার”
“জবি প্রতিনিধি”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা একাডেমির উদ্যোগে প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক শেরো নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব সুফিয়া কামাল এবং বরেণ্য শিক্ষাবিদ, কবি এবং গীতিকার আবু হেনা মোস্তফা কামালের স্মরণে দুইদিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে।
২১ জুন রবিবার এবং ২২ জুন সোমবার সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
প্রথম দিনে ( ২১জুন রবিবার) প্রবন্ধ সুফিয়া কামালের কবিতা: বিষয় ও অনুভবের বৈচিত্র উপস্থাপন করবেন প্রবন্ধকার ড. জান্নাত আরা সোহেলী প্রবন্ধ সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিপন্ন প্রকৃতি বিষন্ন নারী সুফিয়া কামালের কবিতায় পরিবেশ-নারীবাদী অনুসঙ্গ উপস্থাপন করবেন প্রবন্ধকার সানজীদ মাসুদ সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জন্নাথ বিশ্ববিদ্যালয় আরও আলোচনায় অংশ নিবেন অধ্যাপক ড. গিয়াস শামীম, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মো. আসাদুল্লাহিল গালিব সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য ড. মো: রইছ উদ্দিন, এবং সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ কে এম মাহবুবুল হক। বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
দ্বিতীয় দিনে (২২জুন সোমবার) কবিতা ও গানে কবি আবু হেনা মোস্তফা কামাল উপস্থাপন করবেন প্রবন্ধকার : অধ্যাপক ড. শামীম আরা বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. সুমন সাজ্জাদ বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. সোহানা মাহবুব বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু ডিন, কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
Leave a Reply