1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ।”

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০১ জন দেখেছেন

“দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ।”

“(পলাশ পাল, জেলা প্রতিনিধি)”
পাহাড় পরিবেষ্টিত দুর্গম এবং ঝুঁকিপূর্ণ বর্ডার এলাকায় ক্রমাগত মাদকবিরোধী অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধে সাহসী পদক্ষেপ , গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোণার দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে মে ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে তিনি এ সম্মাননায় ভূষিত হন।
গত ১৯জুন বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়ার হাত থেকে তিনি শ্রেষ্ঠত্বের পুরস্কার ও প্রত্যয়নপত্র গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপারসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহ তার নেতৃত্বে দুর্গাপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে তিনি শ্রেষ্ঠ ওসির মর্যাদায় ভূষিত হলেন।
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দুর্গাপুর উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট ভূমিকা রাখবেন। তার এই সাফল্য ও কর্মদক্ষতা সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে।
খন্দকার শাকের আহমেদ এর আগে জামালপুর ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালে একাধিকবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির