1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

ঘোড়াঘাটে দীর্ঘ ষোল বছরআইনি লড়াই শেষে আদালতের চূড়ান্ত রায়ে ৩৬ শতক জমি ফিরে পেলেন প্রকৃত মালিক ।”

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮৬ জন দেখেছেন

ঘোড়াঘাটে দীর্ঘ ষোল বছরআইনি লড়াই শেষে আদালতের চূড়ান্ত রায়ে ৩৬ শতক জমি ফিরে পেলেন প্রকৃত মালিক ।”

মোঃ কায়সার হাবীব পাপ্পু।
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি :”

দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াই শেষে আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতে ৩৬ শতক জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিপুর গুচ্ছগ্রাম এলাকায় ঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে জমির দখল হস্তান্তর করা হয়।

জমির মালিক লগেন কিস্কু জানান, ক্রয়সূত্রে তিনি জমিটির বৈধ মালিক হলেও দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের দখলে থাকায় ভোগদখল করতে পারছিলেন না। আদালতের নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে অবশেষে তিনি জমির দখল ফিরে পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের নিযুক্ত প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি পরিমাপ করেন। পরে উদ্ধারকৃত জমির সীমানা নির্ধারণে লাল নিশানা গেড়ে চিহ্নিত করা হয়।

এলাকাবাসী ও আদালত নিযুক্ত কমিশনার অ্যাডভোকেট আনারুল হক মানিক জানান, ২০১০ সালে স্থানীয় নারায়ণ চন্দ্র মহন্ত গংদের সঙ্গে ৩৬ শতক জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন লগেন কিস্কু। একাধিক সালিস বৈঠকেও সমাধান না হওয়ায় তিনি দিনাজপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত লগেন কিস্কুকে জমির বৈধ মালিক ঘোষণা করে রায় দেন। পরে প্রতিপক্ষ জেলা জজ আদালতে আপিল করলেও ২০২৫ সালে সেই আপিল খারিজ হয়ে যায়। সর্বশেষ ২০২৬ সালের ২২ এপ্রিল আদালত চূড়ান্ত আদেশে জমির দখল লগেন কিস্কুর কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

আদালতের পক্ষে সার্ভেয়ার দিয়ে জমি মাপ করা হয় ও জারি কারক কাওসার আলমের উপস্থিতিতে দখল কার্যক্রম সম্পন্ন হয়। পরে আনুষ্ঠানিকভাবে জমির দখল লগেন কিস্কুর কাছে হস্তান্তর করা হয়।

লগেন কিস্কু বলেন, “আমি আইনের প্রতি আস্থা রেখে প্রতিকার চেয়েছিলাম। দীর্ঘদিন পর আদালতের রায়ের বাস্তবায়ন হলো। আদালতের প্রতিনিধি এসে আমাকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।”

দিনাজপুর সহকারী জজ আদালতের জারি কারক কাওসার আলম বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির