1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫০ জন দেখেছেন

জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুফিয়া কামাল:”

আজ ২১শে জুন ২০২৬ রবিবার সকাল ১১ টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘কবি সুফিয়া কামাল এবং কবি আবু হেনা মোস্তফা কামাল স্মরণে’ দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।

সেমিনারের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ‘কবি সুফিয়া কামাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.মো.রইছ উদ্‌দীন,মাননীয় উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।

বাংলা বিভাগের অধ্যাপক ড.এ কে এম মাহবুবুল হক এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারের উদ্বোধন-পর্বে শুভেচ্ছা প্রদান করেন বাংলা একাডেমির সহপরিচালক ড.মাহবুবা রহমান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের সেমিনার অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “প্রবন্ধকার ও আলোচকদের উপস্থাপিত ভাবনা ও মূল্যবোধ ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করা যায়, তবেই এ আয়োজনের সার্থকতা অর্জিত হবে।” নারী আন্দোলনে বেগম সুফিয়া কামালের ভূমিকাকে স্মরণ করে তিনি বর্তমা সমাজে নারীদের প্রাপ্য ও ন্যায্য অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দুটি প্রবন্ধ পাঠ করা হয়। ‘সুফিয়া কামালের কবিতা:বিষয় ও অনুভবের বৈচিত্র্য’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.জান্নাত আরা সোহেলী এবং ‘বিপন্ন প্রকৃতি বিষণ্ন নারী: সুফিয়া কামালের কবিতায় পরিবেশ-নারীবাদী অনুষঙ্গ’ শিরোনামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সান্‌জীদা মাসুদ। দুটি প্রবন্ধে সুফিয়া কামালের কবিতার নানামাত্রিক ব্যঞ্জনা, কবিতার শিল্পসার্থকতা নিয়ে আলোচনা হয়। পাশ্চাত্য সমালোচনাতত্ত্বের আলোকে প্রবান্ধিকদ্বয় সুফিয়া কামালের কবিতার একদ পুনর্মূল্যায়ণ করেন।
সেমিনারের মূল পর্বের প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.আসাদুল্লাহিল গালিব ।
অধ্যাপক ড.হোসনে আরা বলেন, সুফিয়া কামালের কবিতায় পরিবেশবাদ, ইকো-ফেমিনিজম, ইকো ক্রিটিসিজম এবং নিউ হিস্টোরিজম এর বিষয় উল্লেখ করেন। ড.আসাদুল্লাহিল গালিব পঠিত প্রবন্ধের উপরে তথ্যনিষ্ঠ আলোচনা করেন এবং সুফিয়া কামালের কবিতায় নারীবাদের স্বরূপ নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানের সভাপতি ড. এ কে এম মাহবুবুল বলেন, সুফিয়া কামালের কবিতায় সংগ্রামের ভাষা ও মাতৃত্বের স্নেহের পরশ পাওয়া যায়। তাঁর মতে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সুফিয়া কামালের কাব্যের অনেক অনালোকিত দিক উন্মোচিত হলো যা ভবিষ্যতে আরো গবেষণার দাবি রাখে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাবিনা ইয়াসমিন ।

অনুষ্ঠানটি শেষ হয় প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চঞ্চল কুমার বোস এই পর্বে গবেষণা প্রবন্ধে পাশ্চাত্য সমালোচনা তত্ত্বের পাশাপাশি ভবিষ্যতে প্রাচ্য সমালোচনা তত্ত্ব প্রয়োগের প্রস্তাব রাখেন। এছাড়াও শিক্ষার্থীরাও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির