1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

ঘোড়াঘাটে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকদের অধিকার কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে শ্রমিক ঐক্য উন্নয়ন সংগঠনের শুভ উদ্বোধন”

  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০১ জন দেখেছেন

ঘোড়াঘাটে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকদের অধিকার কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে শ্রমিক ঐক্য উন্নয়ন সংগঠনের শুভ উদ্বোধন”

মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর )প্রতিনিধিঃ”
দিনাজপুর জেলার ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের অধিকার, কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিক ঐক্য ও উন্নয়ন সংগঠন”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।এ উপলক্ষে
২০ জুন শনিবার রাত ১০টার সময় ঘোড়াঘাট পৌর শহরের আজাদ মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট পৌর শাখার আহ্বায়ক সবুজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
বিশেষ অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ কৌশিক মণ্ডল, নূর মোহাম্মদ, আমিরুল, জাহিদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার মিলন বলেন, “ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকরা জীবিকার তাগিদে প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সংগঠিত হওয়ার বিকল্প নেই।”
তিনি আরও বলেন,এই সংগঠন শ্রমিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সমাধান সহ কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।এর আগে ফিতা কেটে সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। সংগঠন ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।
২১/০৬/২০২৬ ইং

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির