“বাগাতিপাড়ায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খেজুর গাছ রোপণ ও বীজ বপন কর্মসূচি”
“বাগাতিপাড়া প্রতিনিধি:”
আজ ২১ মে রবিবার সকালে মানবিক সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশন বাগাতিপাড়া শাখার উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খেজুর গাছ রোপণ ও খেজুরের বীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশন বাগাতিপাড়া শাখার সভাপতি মো. সৌরভ হোসেন এবং দপ্তর সম্পাদক প্রান্ত।
কর্মসূচির আওতায় মোট ৫০টি খেজুরের চারা গাছ রোপণ এবং ৩,০০০টি খেজুরের বীজ বপন করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply