1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

ধুনটে অতিবৃষ্টিতে ভেঙ্গে গেল কালভার্ট, দুর্ভোগে এলাকাবাসী”

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৭ জন দেখেছেন

ধুনটে অতিবৃষ্টিতে ভেঙ্গে গেল কালভার্ট, দুর্ভোগে এলাকাবাসী”

আশেকে এলাহী শিবলী – ধুনটে(বগুড়া) প্রতিনিধি:”

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিমগাছী হেউটনগর সংযোগ কালভার্ট অতিবৃষ্টির কারণে ধসে পড়েছে। ফলে দুই এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (২২ জুন) সকাল প্রায় ৭টার দিকে কালভার্টির মাঝামাঝি অংশ ধসে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। সোমবার সকালে কালভার্টের নিচ দিয়ে দ্রুতগতিতে পানি প্রবাহিত হওয়ায় এর ভিত্তি দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে কালভার্টের মাঝখানের অংশ ধসে যায় এবং কালভার্টটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

নিমগাছী ও হেউটনগর এলাকার মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই কালভার্ট ভেঙে যাওয়ায় স্থানীয় জনগণের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি সেবাগ্রহীতারা যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই কালভার্টের দুই পাশ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে একাধিকবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা মো. কাওসার আহমেদ বলেন, কালভার্ট দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা বারবার সংস্কারের দাবি জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ কালভার্ট ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপন মিয়া বলেন, কালভার্টির নির্মাণকাজ চলমান ছিল। কাজের কোনো ত্রুটি থাকলে সেটিও ধসের কারণ হতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু এবং নতুন করে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হচ্ছে।

এদিকে সেতু ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির