1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান” যোগদান।

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

“ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান”যোগদান।

“(পলাশ পাল, জেলা প্রতিনিধি)”
নেত্রকোণার কেন্দুয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বিতর্কিত বিদায়ী ওসি মো.মেহেদী মাকসুদের স্থলাভিষিক্ত হয়েছেন।
তিনি গত ২১জুন রবিবার সন্ধ্যা ৮টার দিকে কেন্দুয়া থানায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন ।কেন্দুয়ায় দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে পুলিশ পরিদর্শক (ওসি) এবং প্রশাসন ও অর্থ শাখায় কর্মকর্তা হিসেবে ও কর্মরত ছিলেন।
মুহাম্মদ তরিকুল ইসলামের জন্ম টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামে।তাঁর পিতা মৃত আফতাব হোসেন এবং মাতা মৃত সুরাইয়া আক্তার।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।
তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৫ সালে সরাসরি আউট অব ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতেই নেত্রকোণার মোহনগঞ্জ থানায় তাঁর প্রবেশনাল পিরিয়ড শুরু হয়।
তবে, বর্তমান বছরের গত ২৮ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত অল্প সময়ের জন্য তিনি নেত্রকোণার মদন থানার অফিসার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন।
আজ ২২ জুন সোমবার দুপুরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও প্রশাসনিক কর্মকর্তা দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন,“কেন্দুয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠিনতম কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।এ ক্ষেত্রে সাংবাদিকসহ দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের একান্ত সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির