1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১৪ জন দেখেছেন

“স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।”

“(পলাশ পাল, জেলা প্রতিনিধি)” নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইমরান হোসেন রিফাত (১৯) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার হিরণপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেওয়া হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও অভিযোগের ব্যাপারে জানা যায় যে , টিফিন বিরতির সময় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের সামনের একটি দোকানে যায়। এ সময় সেখানে অবস্থানরত ইমরান হোসেন রিফাত হঠাৎ ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি দেখে স্থানীয় দোকানদার, পথচারী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। এবং সাথে সাথেই শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে খুব দ্রুত সময়ের মধ্যেই শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীকে নিরাপত্তায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরবর্তীতে পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক অভিযুক্ত ইমরান হোসেন রিফাতকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশি প্রহরায় পূর্বধলা থানায় আনা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।”
স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণেরও সচেতন ভূমিকা প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির