1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২”।

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭১ জন দেখেছেন

নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২”।

“(পলাশ পাল, জেলা প্রতিনিধি)”
আজ ২৩ শে জুন মঙ্গলবার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক নেতৃত্বে , গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে সন্দেহজনক এক মোটরসাইকেল দুইজন আরোহী সহ আটক করা হয়।মোটরসাইকেল টি তল্লাশি কালে অনুসন্ধানী দল বিশেষ কায়দায় লুকানো মোটর সাইকেলের ইঞ্জিনের ভেতর প্রায় ৭ হাজার পিস ইয়াবার সন্ধান পায়। সেই সাথে উক্ত উদ্ধারকিত ইয়াবা জব্দ করে বহনকারী ০২ জনকে আটক করা হয়।আটককৃত উভয়েই বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম এলাকার বাসিন্দা। তাদের মধ্যে মো: সোহেল মিয়া, পিতা মৃত-মোফাজ্জল হোসেনের ছেলে এবং অপরজন খাইরুল ইসলামের ছেলে মোঃ সজীব।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতেই অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দের আটক করা হয়। আটক এর সময় মাদক ব্যবসায়ীদের সাথে থাকা তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৮লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির