1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার”

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার”

আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:” বগুড়ার ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রদল নেতার দায়েরকৃত নাশকতা মামলায় আবু হাসান সাগর (৩০) নামের এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু হাসান সাগর ওই জহুরুল ইসলামের ছেলে ও উপজেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এঘটনায় ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু হাসান সাগরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলায় নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আবু হাসান সাগরকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির