1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

লালপুরে দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

লালপুরে দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত”
লালপুর(নাটোর)প্রতিনিধি:”
লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদ গোসাই আশ্রমের আয়োজনে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৪ জুন) নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই আশ্রমের শত বছরের ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে আশ্রমের পুকুরে পবিত্র স্নান , ধর্মীয় আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।
বগুড়া, গাইবান্ধা সহ বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা এতে যোগ দেন।
আগত ভক্তরা জানান, শত বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতিবছর এ গঙ্গা স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এটি ভক্তদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে।
আশ্রম পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এ আশ্রমের আয়োজনে গঙ্গা স্নান ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভক্ত ও আয়োজকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির