1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৫ জন দেখেছেন

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত”

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা”

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বালিয়াকান্দি উপজেলা যুবদল।

(২৪ জুন) বুধবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বালিয়াকান্দির ওয়াপদা মোড়ে অবস্থিত শহীদ সাগর স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মন্ডল, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান (মিজান) এবং বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান (কামরুল)।
এছাড়াও উপজেলা যুবদলের আওতাধীন সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা দেশের রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির সমালোচনা করে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা নিষিদ্ধ সংগঠনের সকল অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণ এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, যুবদল সবসময় গণতন্ত্র, জনগণের অধিকার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও যেকোনো অপপ্রচার ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সোচ্চার থাকবে।
পথসভা শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ প্রেরকঃ
মোঃ জাহিদুর রহিম মোল্লা
তারিখ ঃ ২৪/৬/২৬ ইং।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির