“সুন্দরগঞ্জে পানিতে ডুবে চাচাতো-জেঠাতো ভাইবোনের মৃত্যু”
”ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ”
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ডাংহাট গ্রামে পানিতে ডুবে চাচাতো-জেঠাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডাংহাট গ্রামের হাফিজার রহমানের মেয়ে তাছলিমা আক্তার (৮) এবং জহুরুল রহমানের ছেলে রাফি মিয়া (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে শিশু দুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তাদের মৃত্যু অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তাদের দাফন আগামীকাল সম্পন্ন হবে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply