1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

দিনাজপুরের বোচাগঞ্জের মেয়ে আবিদা ইসলাম এখন আমাদের দেশের কূটনীতির উজ্জ্বল মুখ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জের মেয়ে আবিদা ইসলাম এখন আমাদের দেশের কূটনীতির উজ্জ্বল মুখ”

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া আবিদা ইসলাম আজ বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের অন্যতম পরিচিত ও অভিজ্ঞ মুখ।

বাবা প্রয়াত নজরুল ইসলাম প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মা সেলিনা ইসলাম ছিলেন একজন উন্নয়নকর্মী ছোটবেলা থেকেই মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে তিনি ঢাকার হলি ক্রস কলেজ এ পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেনপরে অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় ‘ থেকে পররাষ্ট্র ও বাণিজ্যে মাস্টার্স সম্পন্ন করেন।

১৯৯৫ সালের নভেম্বরে ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার)-এর মাধ্যমে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দিয়ে শুরু হয় তার দীর্ঘ কূটনৈতিক যাত্রা কর্মজীবনে তিনি একাই মেক্সিকো, হন্ডুরাস, গুয়েতেমালা ও কোস্টারিকা এই চারটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দক্ষিণ কোরিয়া, কলকাতা, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য ও বেলজিয়ামে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

২০২৪ সালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৬ সালের মার্চে সেই দায়িত্ব শেষে দেশে ফিরে আসেন বর্তমানে ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ অভিজ্ঞতা, মেধা আর নেতৃত্বের মাধ্যমে আবিদা ইসলাম দেশের প্রতিনিধিত্বই করেননি, নিজের কৃতিত্বে দিনাজপুর জেলার নামও বিশ্বদরবারে সম্মানের সাথে তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির