1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

লালপুরে বাল্যবিবাহ, মাদক, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯০ জন দেখেছেন

লালপুরে বাল্যবিবাহ, মাদক, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা”
​”লালপুর(নাটোর)প্রতিনিধিঃ”
লালপুরে বাল্যবিবাহ, মাদকাসক্তি, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও তথ্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে
বাল্যবিবাহ, মাদকাসক্তি, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।
বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
বক্তারা বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা, সাইবার অপরাধের ঝুঁকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। ​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসক আসমা শাহীন উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, লালপুর থানা, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির