1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গাঁ স্নান মেলা প্রশাসনের করা নজরদারীতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬১ জন দেখেছেন

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গাঁ স্নান মেলা প্রশাসনের করা নজরদারীতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে”

মোঃ কায়সার হাবীব। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ঋষিঘাট হিন্দু ধর্মালম্বীদের গঙ্গাঁ স্নান মেলা প্রসাশনের কড়া নজরদারীতে বুধবার (২৪ জুন) সম্পন্ন হয়েছে।

ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদী কোল ঘেষে ঋষিঘাট নামক স্থানে প্রতি বছরের ন্যায় এই মেলা এবারও বেশ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মেলাকে কেন্দ্র করে গঙ্গাঁ স্থানে পার্শ্ব বতী উপজেলা বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, পীরগঞ্জ, পলাশবাড়ী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নর-নারী এই মেলার জলসরবরে গঙ্গাঁ স্নান করে পাপ তাপ মোচন করেন। মেলাটি ভোর ৪টা থেকে গঙ্গাঁ স্নান শুরু হয়ে বেলা ১টার মধ্যে স্নান সম্পন্ন করে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজন আম, কাঁঠাল, কলা, মুড়ি, দই সহ নানা দ্রবাদি একত্রে মিশ্রন করে ভক্ষণ করেন। পাশা পাশি তারা বিভিন্ন জায়গা থেকে আগত সাধু সন্নাসীদের নিকট ভক্তি ও পুজা অর্চনা করেন। দিনভর চলে গঙ্গাঁ দেবী, শিবসহ অনান্য দেব-দেবীদের পূজা অর্চনা। দেব-দেবীর পায়ে মানত করা হয় টাকা পয়সা মিঠাই, মুন্ডা। এই গঙ্গাঁ স্নানকে কেন্দ্র করে দিন ভর মেলায় সাংসারিক কাজে যাবতীয় জিনিস পত্র, মিষ্টি-মিষ্টান্ন, সবই বেঁচা বিক্রি হয়ে থাকে। মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় ঘোড়াঘাট থানা পুলিশ, চৌকিদার ও স্বেচ্ছাসেবক দলের কড়া নজরদারীতে সুষ্ঠভাবে স্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

এই বিষয়ে মেলায় আগত এক হিন্দু ধর্মালম্বী তিতাস চন্দ্র মহন্ত জানান, এই জলসরবরে স্নান সম্পন্ন না হলে আত্মার শুদ্ধি আসে না, যার ফলে হিন্দু ধর্মালম্বীদের মাঝে এটি একটি পবিত্র স্থান। তিনি আরোও জানান, কথিত আছে এই মন্দিরে বড় বড় ঋষি, মনিষীর আগমন ছিল। তারা এ জলসরবরেই পূণ্য স্নান করত।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন জানান, মেলাটি সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের সহযোগিতাসহ উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির