1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

ধুনটে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার”

  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৫ জন দেখেছেন

ধুনটে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার”

আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:”

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, যুবদল নেতার ওপর ককটেল হামলা এবং মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সোহানুর রহমান ওয়াসিম (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহানুর রহমান ওয়াসিম মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে এবং এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

থানা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং মারধরের ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলায় দলীয় কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এছাড়া ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের শহীদ মিনার চত্বরে মশাল মিছিল বের করে জয় বাংলা স্লোগান দেন। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার সহযোগীরা বাধা দিলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২ দিন পর ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, গত ৩০ নভেম্বর রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা এলাকায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী মশাল মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এই তিনটি মামলার এজাহারভুক্ত আসামি সোহানুর রহমান ওয়াসিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর ছিল। অবশেষে শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির