1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

মুরাদনগরে রাশিদা হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামি গ্রেফতার।”

  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

মুরাদনগরে রাশিদা হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামি গ্রেফতার।”
এলাকায় পুলিশ মোতায়েন

কুমিল্লা প্রতিনিধিঃ”
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পুর্বধইর পুর্ব ইউনিয়নের মহেশপুর গ্রামে রাশিদা হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বাঙ্গরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মহেশপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে ইমামুল এবং মতিন সরকারের ছেলে কলিম উল্লাহ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে দেলোয়ারের স্ত্রী রাশিদা বেগম, রহিম মেম্বারের লোকজনের ভয়ে, খামারে থাকা কয়েকটি গরু ট্রাকে করে তার বাপের বাড়ীতে নিয়ে যাচ্ছিল। চাপিতলা আসলে ওত পেতে থাকা রহিম মেম্বারের বাহিনী গরু ভর্তি ট্রাক আটক করে রাশিদা বেগমকে লোহার রড ও দেশিয় অস্ত্রসস্র দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। এটুকু করেই তারা ক্ষান্ত হয়নি আহত অবস্থায় তাঁকে ৪ ঘন্টা সেখানে আটকে রাখে। তার কলেজে পড়ুয়া দুই মেয়ে সামিয়া আক্তার (১৮) ও আছিয়া আক্তার (১৫) মা রাশিদা বেগমকে হাসপাতালে নিয়ে যেতে আকুতি জানালে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে আহত করে।
৪ ঘন্টা পর পুলিশ রাশিদা বেগমকে উদ্ধার করে তার বাড়ীর পাশে আত্মীয় স্বজনদের কাছে রেখে চলে যায়। স্বজনরা রাশিদা বেগমর অবস্থা খারাপ দেখে তাঁকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। ঢাকা নেয়ার পথেই রাশিদা বেগমের মৃত্যু হয়। পরে স্বজনেরা পুনরায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে পাঁচ সন্তানের জননী রাশিদা বেগমের লাশ মহেশপুর কবরস্থানে দাফন করা হয়।
বাঙ্গরা বাজার থানা ওসি শফিউল আলম বলেন, রাশিদা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ দিয়েছে তার মেয়ে সামিয়া আক্তার। এবিষয়ে জড়িত থাকার অভিযোগে কলিমউল্লাহ ও ইমামূল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে জোড় প্রচেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির