1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।”

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

“অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।”

“(পলাশ পাল, জেলা প্রতিনিধি)”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে প্রচার এবং সামাজিক ও আর্থিক হয়রানি করার অভিযোগে সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. সারোয়ার হোসেন খান (৪০) সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। তিনি সেনা সদস্যর চাকরি ছাড়ার পর গাজীপুরের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এবং সেখানেই বসবাস করতেন ।
পুলিশ জানায়,গত ২৫ জুন বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সিআইডির একটি টিম সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।গ্রেফতার পরবর্তী তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।এবং গত কাল ২৬জুন শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে
গত বছরের অর্থাৎ ২০২৫ এর ১৪ এপ্রিল ভুক্তভোগী তরুণী মোহনগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা সহ সাইবার সুরক্ষাবিষয়ক সেলেও অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন । মামলা দায়ের পরবর্তী দীর্ঘ সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের তদন্ত দল অনুসন্ধান চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করে এবং তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী অভিযোগকারি জানান, তার মূল ছবি, ভিডিও অসৎ উদ্দেশ্যে এডিট করে অশ্লীলভাবে বিকৃত করে দীর্ঘ দিন যাবত বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে নিয়মিত মানসিক ও সামাজিক হেনস্তা করে আসছিলেন । এতে তিনি ও তার পরিবার অপমান এবং মানসিক ভোগান্তির শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে আইন ও প্রশাসনের নিকট গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির