1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৫ জন দেখেছেন

খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।।”
খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন রোয়াজা পাড়ায় ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তির ব্যবহার ও টেকসই চাষাবাদ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ঐতিহ্যবাহী কৃষি ফসলের পুনরুজ্জীবন, টেকসই কৃষি প্রযুক্তির প্রসার, খাদ্য ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।
এ প্রশিক্ষণে জাবারাং কল্যাণ সমিতির প্রজেক্ট অফিসার দয়ানাথ রোয়াজা’র সার্বিক তত্বাবধানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-সহকারী কৃষি কর্মকর্তা গায়ত্রী খীসা। তিনি অংশগ্রহণকারী কৃষকদের ট্রাইকো-কম্পোস্ট তৈরির আধুনিক পদ্ধতি, মাটির উর্বরতা বৃদ্ধি, রোগবালাই দমন এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
প্রশিক্ষণটি জাবারাং কল্যাণ সমিতি আয়োজিত
“সহনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ঐতিহ্যবাহী ফসলের পুনরুজ্জীবন ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (ST-NRM)”প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পটি IFAD-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এবং Tebtebba Foundation-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদন ব্যয় কমানো, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
প্রশিক্ষণে স্থানীয় কৃষক, নারী কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং মাঠপর্যায়ে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।
০১৬০৯০১৮০১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির