1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঘোড়াঘাটে ছাগলসহ হাতেনাতে আটক হওয়া আন্ত: জেলার চোরের সদস্যকে ‘রাজনৈতিক প্রভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ ।”

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০২ জন দেখেছেন

“ঘোড়াঘাটে ছাগলসহ হাতেনাতে আটক হওয়া আন্ত: জেলার চোরের সদস্যকে ‘রাজনৈতিক প্রভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ ।”

“মোঃ কায়সার হাবীব।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:”

দিনাজপুরের ঘোড়াঘাটে ছাগলসহ হাতেনাতে আটক হওয়া আন্তঃজেলা দলচোর চক্রের এক সদস্যকে থানা হাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আটক চোরের চাচার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং পুলিশের একটি প্রভাবশালী দালাল সিন্ডিকেটের মাধ্যমে তাকে পার করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশের এমন ভূমিকা ও দালালদের দাপটে চরম ক্ষোভে ফুঁসছেন গাইবান্ধার কামদিয়া ও দিনাজপুরের ঘোড়াঘাটের সাধারণ মানুষ।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া রাস্তার পাশ থেকে তৌফিক মিয়া নামের এক ব্যক্তির একটি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালাচ্ছিল চোর চক্রের সদস্যরা। অভিযুক্ত চোর হলো ঘোড়াঘাট পৌরশহরের দক্ষিণ নয়াপাড়া গ্রামের ফরহাদ হাসানের ছেলে মেহেদী হাসান (২৫) ও তার এক সহযোগী। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দেয়। পরে ওইদিন দুপুরেই ঘোড়াঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ছাগল ও চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ মেহেদী হাসানকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযোগ উঠেছে, মেহেদী হাসান আটক হওয়ার পর থেকেই থানায় শুরু হয় দালালদের নজিরবিহীন দৌড়ঝাঁপ। মেহেদীর চাচা স্থানীয় রাজনীতিতে যুক্ত থাকার সুবাদে রাতারাতি সক্রিয় হয়ে ওঠে একটি প্রভাবশালী দালাল সিন্ডিকেট। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঘটনাটি ধামাচাপা দিতে এবং পুলিশকে ‘ম্যানেজ’ করতে পর্দার আড়ালে বিপুল অঙ্কের লেনদেন ও রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়।

অন্যদিকে, ভুক্তভোগী ছাগল মালিক তৌফিক মিয়ার বাড়ি পাশের উপজেলার কামদিয়ায় হওয়ায়, চোর চক্র ও স্থানীয় প্রভাবশালীদের রাজনৈতিক হুমকিতে তিনি চরম আতঙ্কের মধ্যে পড়েন। ভুক্তভোগীর এই অসহায়ত্ব এবং ভীতিকে পুঁজি করেই দালাল চক্র তাদের মিশন সফল করে বলে অভিযোগ উঠেছে।

আইনানুযায়ী, আমলযোগ্য অপরাধে হাতেনাতে আটক চোরের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে নিজে বাদী হয়ে মামলা করার বাধ্যবাধকতা থাকলেও, অজ্ঞাত কারণে মেহেদীকে শুক্রবার রাত ১১টার দিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

ছাগলসহ আটক চোরকে এভাবে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় চোর ও দালাল চক্রের দাপট আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কামদিয়া ও ঘোড়াঘাটের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি চোরকে ছাগল ও মোটরসাইকেলসহ হাতেনাতে ধরার পরও রাজনৈতিক পরিচয়ের জোরে ছেড়ে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ যদি দালালদের কথায় চোর ছেড়ে দেয়, তবে আমরা কার কাছে যাব?”

এ বিষয়ে বিস্তারিত জানতে ও পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. শহিদুল ইসলামের সাথে হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির