1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

খাগড়াছড়িতে পহর লাইব্রেরির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প”

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২২৮ জন দেখেছেন

খাগড়াছড়িতে পহর লাইব্রেরির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,

খাগড়াছড়ি প্রতিনিধি:”

সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির দীঘিনালায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে পহর লাইব্রেরি। মানবিক এ উদ্যোগে তিন শতাধিক অসচ্ছল ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং রক্ত পরীক্ষা (ব্লাড টেস্ট) সেবা গ্রহণ করেন।

শনিবার (২৭ জুন) সকালে দীঘিনালা সদর উপজেলার জামতলী রাজেন্দ্র কার্বারী পাড়ায় পহর লাইব্রেরির কার্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। চিকিৎসকদের আন্তরিক সেবা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দিনব্যাপী ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।

ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়। এ সুযোগ পেয়ে বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ব্যাপকভাবে উপকৃত হন।

চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিনেশ ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. এ. কে. এম. কামরুজ্জামান এবং জেনারেল হাসপাতাল মেমন-২-এর সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপা ত্রিপুরা।

চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল পারভেজ। তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, চিকিৎসক,উদ্যোগ গ্রহণকারীদের সাথে কথা বলেন এবং সেবা নিতে আসা মানুষের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে ইউএনও মো. তানজিল পারভেজ বলেন, “প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্ত পরীক্ষার মতো উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। পহর লাইব্রেরি সামাজিক দায়বদ্ধতা থেকে যে মহৎ কাজটি করছে, তা অন্যদের জন্যও অনুকরণীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের সামাজিক উদ্যোগ বাড়লে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।”

চিকিৎসা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা রিচার্ড। তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই দায়িত্ববোধ থেকেই এই বিনামূল্যের চিকিৎসা ও রক্ত পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

চিকিৎসাসেবা গ্রহণকারী উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য এমন বিনামূল্যের চিকিৎসা ও রক্ত পরীক্ষা ক্যাম্প অত্যন্ত কার্যকর উদ্যোগ। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। সেই এই সকল সামাজিক সংগঠনের মানবিক কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতারও আশ্বাস দেন।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক

কালের কণ্ঠ,খাগড়াছড়ি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির