1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ”

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৮ জন দেখেছেন

মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ”
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।”

মৌলভীবাজারে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক বৈঠকে জনসম্মুখে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ইশতিয়াক আহমেদ।

সভায় সংগঠনের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে সিরাজুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসান এবং সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকারের নাম ঘোষণা করা হয়। এছাড়া বদরুল হাসান জুসেফ, মিজানুর রহমান মিজান, ইশতিয়াক আহমেদ ও আব্দুল হান্নানকে সদস্য রাখা হয়েছে।

বৈঠকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে শিক্ষা, স্বাস্থ্য, প্রগতি, উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ১ জুলাই মরহুম কবি ও সাহিত্যিক শেখ নুরুল ইকবাল-এর স্মরণে একটি স্মৃতিচারণ সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরা হবে। স্মরণসভাটি মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী হলরুমে অনুষ্ঠিত হবে।

সংগঠনের উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ মৌলভীবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির