1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

মাস্টার্সে থিসিস পেতে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ ও ‘সর্বোচ্চ ১০ জন’ নীতির বিরোধিতা সিনেট সদস্যের”

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২০৫ জন দেখেছেন

মাস্টার্সে থিসিস পেতে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ ও ‘সর্বোচ্চ ১০ জন’ নীতির বিরোধিতা সিনেট সদস্যের”

মোঃ শাকিল হোসাইন জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) থিসিস পেতে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ এবং সর্বোচ্চ ১০ জনের থিসিস প্রাপ্তির নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর যুগ্ন সাধারণ সম্পাদক ও জাকসু মনোনীত সিনেট সদস্য (এজিএস) ফেরদৌস আল হাসান।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে নির্ধারিত বক্তব্যে তিনি এ দাবি জানান।
এছাড়াও শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চলতি বাজেটে মেডিকেল খাতে বরাদ্দ বাড়ানো হলেও মাথাপিছু হিসাব করলে বছরে মাত্র ৪৩ টাকা ৭৫ পয়সা পড়ে, যা দিয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব নয়।
এছাড়া, মেডিকেল সেন্টার আধুনিকায়নের পাশাপাশি বরাদ্দ অন্তত ১০ গুণ বাড়ানোর দাবি জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেটে বিভিন্ন খাতে ব্যয়ের পরিকল্পনা থাকলেও শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবার বিষয়টি আরও বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে।
সিনেটের বাজেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দ, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিভিন্ন সিনেট সদস্য নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির