“ধুনটের চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহার আলী খানের ইন্তেকাল”
“আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি”
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আজহার আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েচিল ৯২ বছর । বাধ্যক্য জনিত কারনে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চান্দিয়ার গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি চৌকিবাড়ি ইউনিয়ন সহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুর্নীতির সাথে কখনোই আপোষ করেনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ , উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন , পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন । বাদ আসর পারিবারিক কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
Leave a Reply