“লালপুরে জমি দখলের অভিযোগ অস্বীকার,কাগজপত্র দেখিয়ে সংবাদ সম্মেলন”
“লালপুর(নাটোর)প্রতিনিধি:”
নাটোরের লালপুরে জমি দখল করে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মো. আবুল কাশেম।
রোববার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, গত ২৬ জুন বিদেশে অবস্থানরত আশফাক আহমেদ তার ফেসবুক আইডিতে “মন্ত্রী পুতুলের ক্ষমতায় সাবেক সেনা সদস্যের জমি দখল করে পুকুর খনন ও মাটি বিক্রি” শিরোনামে একটি পোস্ট করেন। ওই পোস্টে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা নেই ।
আবুল কাশেমের ভাষ্য, তিনি ক্রয়সূত্রে উক্ত জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। জমির সকল বৈধ কাগজপত্র গণমাধ্যমের কাছে উপস্থাপন করেছে বলেও উল্লেখ করে। সে জানায়, প্রায় ২৫ বছর আগে খনন করা একটি পুরোনো পুকুরের সংস্কার কাজ চলছে। এটিকে জমি দখল বা অবৈধভাবে মাটি বিক্রির ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি আরও দাবি করে, যাকে ভুক্তভোগী হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি ওই জমির মালিক নন। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
বিবৃতিতে আবুল কাশেম বলেন, “আমি আইনকে শ্রদ্ধা করি এবং দেশের প্রচলিত আইন মেনেই সকল কার্যক্রম পরিচালনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যম আমার জমির কাগজপত্র যাচাই করলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।”
এ সময় তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
Leave a Reply