“শিবচরে শুরু হলো শিশুদের জাতীয় ভিটামিন” এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন, টার্গেট ৪৬ হাজারের বেশি শিশু”
“সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-“
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন।
রবিবার (২৮শে জুন) সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ ফাতিমা মাহ্জাবীন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:, ডাঃ ইব্রাহিম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), ডাঃ তরিকুল ইসলাম, (এমওডিসি) মোঃ সাইদুর রহমান, ইপিআই কর্মকর্তা
এছাড়াও হাসপাতালের সকল স্তরের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, এবারের ক্যাম্পেইনে উপজেলার মোট ৪৬,১৫৭ জন শিশুকে লক্ষ্যমাত্রা (টার্গেট) হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে: ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা: ৫,৫৩০ জন ১২ মাস (১ বছর) থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা: ৪০,৬২৭ জন।
উপজেলার কোনো শিশু যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিবচর উপজেলার মোট ৪৩২টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে একযোগে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চালু থাকবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply